
“সৃজন-উৎসব আজি, হে নবীন, খুলে দাও দ্বার,
আনো তব নব-উপহার”
শ্লোগানকে ধারণ করে ১৫ জুলাই ২০২৬ , বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হলো আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের আয়োজনে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
• আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মানবিক ব্যক্তিত্ব বিবি রাসেল, পরিচালক, বিবি প্রোডাকশন্স।
• অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
• জনাব আসমা বেগম শিল্পী, কনসালটেন্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, স্কয়ার হসপিটাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার।
• জনাব শেখ সাবিনা, প্রতিষ্ঠাতা, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার।
Leave a Comment